বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যা মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রম মাঠে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঘাইছড়ি থানার ইনচার্জ আনোয়ার হোসেন খান।
এসময় বাঘাইছড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও উক্ত টুর্নামেন্টের সভাপতি জগৎ দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান, বাঘাইছড়ি পৌরসভা ৩নং কাউন্সিলর বাহার উদ্দিন সরকার।
