বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের ৩ জন নেতা ও পৌর কৃষকলীগের ৯নং ওয়ার্ডের এক নেতা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার তাদের পদত্যাগ পত্র বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলীর কাছে জমা দেওয়া হয়।পদত্যাগ করা নেতারা হলেন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুগত চাকমা, সাংগঠনিক সম্পাদন সুজিত চাকমা (শ্যামল), যুগ্ম সাধারণ সম্পাদক পল্টু দেওয়ান ও বাঘাইছড়ি পৌর কৃষকলীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক পিকিরণ চাকমা।পদত্যাগের ব্যাপারে পদত্যাগকারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে দলীয় সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যহতি নিচ্ছেন। দলের নিয়ম অনুসারে পদত্যাগ পত্র সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হয়েছে।বাঘাইছড়ি পৌর কৃষকলীগের সভাপতি মোঃ ওসমান গণি বলেন, জেএসএস অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের নেতা কর্মীদের পদত্যাগ করতে বাধ্য করছে। অবৈধ অস্ত্রের কারণে জেএসএস এই ভয় দেখাচ্ছে মন্তব্য করে তিনি পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
Previous Articleফেসবুক ব্যবহারে সতর্কতার পরামর্শ জেলা প্রশাসকের
Next Article বৈশাখী ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
৬ Comments
কি জন্য পদত্যাগ! !!! চাকুরি বিজ্ঞপ্তি দিলো একটাতো চেষ্টা করা যেতো টাকা দিয়ে হলো ও ব্যবস্থা করা যায় কিনা!!!!!
কি হলো !!! জুড়াছড়ি 12 জন । মারিশ্যা 4 জন।
সু সময়ে আবার ফিরে আসিয়েন মুই বাপত আগন
ভালো মন , বুঝতে চায়না ?
দালালী হাম ন গরানাই ভালো
সংখ্যা বেড়েই চলেছে।