বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচালং বাজারে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দোকান মালিক রাসেল চাকমা।
রাসেল চাকমা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো দোকানটি। এ দুর্ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পরেছি। বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে দোকানটি দাঁড় করিয়েছিলাম, ঋণ পরিশোধ করার সামর্থ্যটুকু পুড়ে গেলো।
