বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। ঐসময় তিনি ভোক্তা অধিকার আইন না মানায় ও মুল্য তালিকার চেয়ে দ্রব্যমুল্যের দাম বেশী নেওয়ায় দুই মোদী দোকানিকে ৭০০০ হাজার টাকা, ও ইয়াছমিন ষ্টোরে পন্যের গায়ে মুল্য ঘষা মাজা করায় ২০০০ হাজার টাকা এবং ৩ টি
মোটর সাইকেল কে হেলমেট ও রেজিস্টেশন না থাকায় ১২০০শত টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন গত ১০ তারিখ লকডাউন শিথিলের পর থেকে জেলা প্রশাসনের নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার হাট বাজার গুলো মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরার দিকে খেয়াল রাখা এবং হাটবাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় মালামালের দামের উর্ধগতি রোধ করা নিয়ে তদারক সহ ভোক্তা অধিকার লংঘনকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় বাইশারী বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিব সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। মাঝে মধ্যে এসব অভিযানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য তাদের।
