রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা বাজারে ভারতীয় রুপি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপির দিক নির্দেশনায় ও নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকা ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় টহলদল ছোটহরিণা বাজারের ছফুর ষ্টোরের গুদাম ঘর ও মান্নান ষ্টোর তল্লাশী করে অবৈধভাবে রাখা ভারতীয় রুপি (৩৯ হাজার ৯৭০ টাকা) এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন আটক করে। আটকরা হলেন- মো. ছফুর সওদাগর (৭০), মো. সোহেল উদ্দিন (২৮) ও মো. সাইফুল ইসলাম (২১)।
আটক তিনজনই চট্টগ্রামের চন্দনাইশ থানার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তারা বর্তমানে বরকল থানার ছোটহরিণা বাজারে অবস্থান করতো। আটককৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের পূর্বক জব্দকৃত ভারতীয় রুপি ও মাদকদ্রব্যসহ ধৃত আসামিদেরকে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার মামলা নম্বর ০১ ও ০২। (প্রেস বিজ্ঞপ্তি)
