রাঙামাটির বরকল উপজেলার থেগামুখ বাজারের দুর্গম এলাকায় বিজিবি ছোটহরিণা জোন এর পক্ষ থেকে পাহাড়ী গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। বিজিবি হরিণা জোন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ এহসানুল হক উপস্থিত থেকে দুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ১২৩ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা তাপস চাকমা বলেন, এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে বিজিবি হরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
বিজিবি হরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আতিক চৌধুরী বিএসপি বলেন, দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য বিজিবি হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হরিণা জোন এর পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Previous Articleমায়ের ভুলে প্রাণ গেলো সন্তানের !
Next Article খাগড়াছড়িতে কমেছে পাশের হার
