নিজস্ব প্রতিবেদক ॥
সিলেটে বন্যা কবলিত লোকজনদের সহায়তার জন্য রাঙামাটি জেলা বিএনপি অর্থ সংগ্রহ করেন। শনিবার রাঙামাটি শহরে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা এই অর্থ সংগ্রহ করেন। রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আবু নাছির, জাসাস রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নগর যুবদল সদস্য সচিব কামাল উদ্দিন, তাঁতীদল সভাপতি আনোয়ার আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় অর্থ সংগ্রহে ছিলেন। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের কাঁঠালতলী বনরূপা বাজারে গিয়ে কর্মী সমর্থক শুভাকাক্সক্ষী ও সাধারণ লোকজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত সমুদয় টাকা বন্যা কবলিত লোকজনদের ত্রাণ সহায়তায় দেয়া হবে বলে বিএনপি নেতারা জানান।
Previous Articleরাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
Next Article আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
