রাঙামাটি শহরের বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের প্রবেশপথের ভেদভেদী এলাকায় বনরূপা ব্যবসায়ী সমিতির নিজস্ব ভূমির ওপর চার তলা নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন তিনি।
বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছৈয়দের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, প্যানেল মেয়র জামাল উদ্দীনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পার্শ্বে ভেদভেদীতে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্ন্য়ন বোর্ড। ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এই নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
