প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে দেশ ব্যাপী তালবীজ রোপনের অংশ হিসেবে কাউখালীতেও তাল বীজ রোপন করা হয়েছে। সোমবার সকাল এগারোটায় কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসক ঘাগড়া-বড়ইছড়ি সড়কের পাশে তাল বীজ রোপন করে এ কর্মসূচীর উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কমল বরণ সাহা, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ইউপি সদস্য ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
একই সময়ে উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের তত্বাবধানে জনগুরুত্বপূর্ণ স্থানে, সড়কের পার্শ্বে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস ও বাসাবাড়ীর আঙ্গীনায় দশ হাজার তাল বীজ রোপন করা হয়।
Previous Articleখাওয়া নিয়ে তর্কে জড়িয়ে দোকান ভাঙচুর
Next Article কাউখালীতে খানা তথ্য ভান্ডার শুমারীর সভা
