জিয়াউল জিয়া
রাঙামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ তিন দিনের কর্মসূচী শুরু হয়েছে।
শনিবার সকালে জলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মনসুর আহমেদ প্রমুখ।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, নতুন প্রজম্মের কাছে বঙ্গবন্ধুকে পরিচিত করতে এধরনের আয়োজন করতে হবে। একই সাথে তরুনদের সঠিক ইতিহাস জানার সুযোগ তৈরি হবে। এক সময় বাংলা ও বাঙালির ইতিহাস বিকৃতি করেছিল একটি কুচক্রি মহল। এই মহল এখনো সক্রিয় আছে। তাই এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জনান তিনি।
দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাঙামাটির বিভিন্ন স্কুলের ২শতধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারীদের আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে বিকাল ৪টায় পুরস্কার বিতরণের কথা রয়েছে। 
