লংগদু প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বগাচত্বরের উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাধ্যমে মো. আবু তাহেরকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগাচত্বর ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু তালেব‘র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল আলম স্বপন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লংগদু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম।
বগাচত্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, সহসভাপতি আব্দুল আলী, জেলা যুবলীগের সহসভাপতি ফজলুল হক, সহ-সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য শাহ নজরুল ইসলাম, সদস্য খান মোহাম্মদ শাহিন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
সভায় বক্তারা বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামীলীগের সম্মুখ যোদ্ধা, বয়সে তরুণ যুবলীগের যোগ্য নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের বিকল্প নাই। দীর্ঘ বারো বছর পরে হওয়া এই সম্মেলনের মাধ্যমে যুবলীগের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে। আগামী দিনের সকল লড়াই সংগ্রামে যুবলীগ তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। মুজিব আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা আরো বলেন, আপনারা এমন নেতৃত্ব নির্বাচিত করবেন যারা দলের সুখে-দুঃখে পাশে থাকবে। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, দলের প্রতি অনুগত থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ-সভাপতি হোসেন আলী, বগাচত্বর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবুল বাশার, বগাচত্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
