শোকে আর শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে পুরো জাতি। ১৯৫২ সালে বাংলাকে মাতৃভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলায় নিহত সালাম বরকত রফিক জব্বারসহ ভাষা শহীদদের স্মরণে পালিত হওয়া দিনটি প্রতি বছরের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সারাদেশে। ব্যতিক্রম ছিলো না পার্বত্য জনপদও। পার্বত্য তিন জেলা রাঙামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবানে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
রাঙামাটিতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,জেলা প্রশাসক মামুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণী পেশা,রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও অনুসারিরা।
খাগড়াছড়িতে পুষ্পমাল্য অর্পন করে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা,জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরীসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠান।
যথাযোগ্য মর্যাদা দিনটি শুরু হয়েছে পার্বত্য জেলা বান্দরবানেও। সেখানেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
