রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বি এম সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যায়ের একটি শ্রেণীকক্ষে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা সেবনের জিনিসপত্র, যৌন উত্তেজক ঔষধ ও কনডম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিদ্যালয়ের নৈশ প্রহরী সফিকুল ইসলাম আটক করে ছয় মাসের জেলে দেয়া হয়েছে।
কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কয়েকমাস ধরে এ বিদ্যালয়ে রাতে ইয়াবা সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষ থেকে ইয়াবা, ইয়াবা সেবনের জিনিসপত্র, যৌন উত্তেজক ঔষধ ও কনডম উদ্ধার করা হয়। এসময় বিদ্যালয়ের নৈশ প্রহরী আটক করে ছয় মাসের জেলে দেয়া হয়েছে।’
নৈশ প্রহরীর সফিকুলের বরাত দিয়ে তিনি বলেন, ‘সে এক বছর ধরে এখানে ইয়াবা সেবন করেন এবং রাতে অন্যান্য ইয়াবা সেবনকারীদের তিনি স্কুলে জায়গা করে দেন। এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাকে এসব করতে বাধ্য করেন।’
ইউএনও আরও বলেন, ‘আমি এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত দিবো।’
ভ্রাম্যমান আদালত অভিযানচালনা কালে কাপ্তাই থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

১ Comment
বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়…..