রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার সাপনালা পাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় কয়েকজন ছাত্রদলকর্মী ধানের শীষের পোস্টার লাগাতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হয়। এসময় তিন ছাত্রদলকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হলেন মোঃ হৃদয় পিতা- ইয়াছিন, মো: রুবেল পিতা- দেলোয়ার হোসেন, আকবর হোসেন, পিতা- নুরু মেস্ত্রী। কর্তব্যরত চিকিৎসক হৃদয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কাউখালী থানার অফিসার ইনচার্জ জানান- ডিআইও ফোনে বিষয়টি জানিয়েছে। কারা হামলা করেছে। কি কত টুকু আহত হয়েছে জানা যায়নি। তবে একজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে বলে জানতে পেরেছি। কেউ এবিষয়ে এখনো কোন অভিযোগ করেনি।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনকি সম্পাদক আব্দুল মোতালের মেম্বার জানান- ধাণের শীষের পোস্টার লাগাতে গেলে বদন মারমা ও অংচি মারমার নেতৃত্বে তাদের উপর হামলা হালানো হয়। হামলার বিষয়ে দলের নেতাদের সাথে আলোচনা করে আইনের আশ্রয় নেয়া হবে। হামলাকারীরা যুবলীগ কর্মী বলে জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানার জন্য কাউখালি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজিমউদ্দিনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
