নিজস্ব প্রতিবেদক ॥
কলেজছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে এর সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রপরিষদের সদস্য সচিব মামুনুর রশিদের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুজিবুল হক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, জেলা নাগরিক পরিষদের সহ সভাপতি নাদিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সহ-সভাপতি হাবিব আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পূর্ণিমা চাকমাকে হত্যাকারীরা পাহাড়ের একটি আঞ্চলিক গোষ্ঠীর সাথে সম্পৃক্ততার কারণে কথিত মানবাধিকার কর্মী ও সুশীল সমাজ চুপ রয়েছেন। হত্যাকারীরা যাতে আইনের আওতায় না আসে সেজন্য পূর্ণিমা চাকমার পরিবারকে চাপ দেয়া হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা দ্রুত পূর্ণিমা চাকমার মৃত্যুর রহস্য উন্মোচন করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং একইসাথে তাদের বিচারও দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর শহরের রাজবাড়ির একটি বাসা থেকে পূর্ণিমা চাকমার ঝুলন্ত লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
