খাগড়াছড়ির দীঘিনালায় পূজামন্ডপ থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শর্টগানের গুলিতে আহত ওই শিক্ষার্থীকে দীঘিনালা উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ পাহাড়ায় জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত শিক্ষার্থী জাগরণ চাকমা (২২) উপজেলার হাচিনসনপুর এলাকার কনক জ্যোতি চাকমার ছেলে। ঘটনাটি সোমবার রাত ১০টার দিকে উপজেলার বোয়ালখালি পুরাতন বাজার এলাকায়।
পুলিশ জানায়, জাগরণ চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র। সে ঘটনার রাতে বোয়ালখালি পুরাতন বাজার মন্দিরে দূর্গোৎসব দেখে বাড়ি ফিরছিল। এ সময় পথে এক মোটর সাইকেল চালক তার পায়ে মোটর সাইকেল তোলে দেয়। এতে জাগরণ প্রতিবাদ করলে মোটর সাইকেলের অপর আরোহী কোমর থেকে বন্দুক বের করে। তা দেখে জাগরণ দৌড় দিলে পিছন থেকে গুলি চালায় জাগরণকে লক্ষ্য করে।
দীঘিনালা থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্বৃত্তদের শর্টগানের ছররা গুলিতে জাগরণ আহত হয়েছে। তার গায়ে কমপক্ষ্যে ২০টি গুলি লেগেছে; তাঁকে পুলিশি পাহাড়ায় জেলা সদরে নিয়ে যাওয়া হয়েছে।
Previous Articleগোপনে ‘সমঝোতা’, হয়নি থানায় জিডি!
Next Article ধনপাতা বনবিহারে কঠিনচীবর দানোৎসব ১৭ ও ১৮ অক্টোবর
