তৌসিফ মান্নান ॥
রাঙামাটি পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় ২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের ১নং ওয়ার্ডের পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. মোসলেম উদ্দীন সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পুরান পাড়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব মো. হাসান।
