অনুপম মারমা, থানচি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য এলাকায় পর্যটন শিল্প বিকাশে সরকারের বদ্ধপরিকর এবং পাহাড়ে গ্রামগুলিতে ক্রমন্বয়ের শহরের রূপান্তরে সরকার আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারিভাবে নতুন নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বান্দরবানে থানচি উপজেলা সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত পাঁচশ বিশিষ্ট মাল্টিপারপাস অডিটরিয়ামের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার সর্বত্র বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের কারণে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। যে সকল স্থানে সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই, সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অভ্যন্তরীণ সড়ক, যোগাযোগ, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক প্রকল্প গ্রহণ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের তিন পার্বত্য জেলায় বিনামুল্যে ৪০হাজার সোলার হোম সিস্টেম প্রদান কার্যক্রম চলমান রয়েছে। যার মধ্যে বান্দরবানের সাত উপজেলায় বিতরণ হবে ১৪ হাজার সোলার।
শুক্রবার দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ৩ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবন, ছাত্রাবাস, বৌদ্ধ বিহার ভবন মোট ৮টি প্রকল্প। পার্বত্য জেলা পরিষদের গির্জা ভবন, বৌদ্ধ বিহার ক্যাংঘরসহ মোট ৮টি প্রকল্পের মোট ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ৮ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ের একটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।
উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পাজ্ঞি ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকোশলী মো. জিল্লু রহমান, জেলা পরিষদের নির্বাহী প্রকোশলী মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি, জেলা পরিষদের সদস্যসহ উপজেলা সরকারি দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নির্মিত অডিটরিয়ান হলে এক মত বিনিময় সভা শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের প্রশিক্ষিত অসহায় নারীদের সেলাই মেশিন, কৃষি উপকরণ স্প্রে মেশিন, ছাগল, শীতবস্ত্র কম্বল, ভিজিডি কার্ডধারীদের চাল বিতরন করেন।
