খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রেসক্লাবের ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক কমিটির সভাপতি হয়েছেন জয়নাথ দেব এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি। বুধবার দুপুরে এই নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলার পর্যটন স্পট মায়াকাননে অনুষ্ঠিত হওয়া কাউন্সিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমার সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া।
৮ সদস্যের কমিটিতে সভাপতি পদে জয়নাথ দেব ( অরন্যবার্তা ব্যুরো প্রধান ) ও সাধারণ সম্পদক পদে রাশেদুজ্জামান অলি ( ভোরের কাগজ ) নির্বাচিত হন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক চিংমেপ্রু মার্মা, সাংবাদিক এস চাঙমা সত্যজিত, আমাদের সময় জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সৈয়দ এম এ বাসার ( মানব জমিন) শাহজাহান কবির সাজু ( কালের কন্ঠ) মোফাজ্জল হোসেন ইলিয়াস ( যায়যায় দিন) প্রুমুখ।
