বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার রাজু (৩৪) ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে আগত মদিনা নামে একটি পর্যটকবাহী বাস বান্দরবান আসার সময় বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলবোডের খুটিতে ধাক্কা দেয়। এসময় বাসের হেলপার রাজু (৩৪) ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে গুরতর ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
আহত পর্যটকেরা জানা, পর্যটকবাহী বাসটি ভ্রমণের উদ্দেশ্যে খুলনার তেরোখাদা উপজেলার ৫৬ জন যাত্রী নিয়ে গত ১৫ নভেম্বর কক্সবাজার ও বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। ১৭ নভেম্বর তারা কক্সবাজার পৌছেঁ সেখানে ৩দিন থাকার পর মঙ্গলবার সকালে তারা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন। বান্দরবান পৌছাঁর পথে বাসস্ট্যান্ড এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। বান্দরবান ভ্রমণ শেষে মঙ্গলবার তাদের খুলনার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খুলনার একটি পর্যটকবাহী বাস ৫৬ জন যাত্রী নিয়ে বান্দরবান আসার পথে বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।