রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে নিয়োগের জন্য শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্যকারণ বশতঃ স্থগিত করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানিয়েছেন, শুক্রবার লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। আমরা সেটা স্থগিত করেছি। পরীক্ষার পরবর্তী সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে।
