ওমর ফারুক মুছা, লংগদু ॥
খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ পেতাম না। সেই সর্ব জনপ্রিয় নেতাকে কুচক্রী মহল সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয়; পরবর্তীতে সেই ঘাতক চক্রান্তকারীরা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে হত্যা করার জন্য কয়েকবার বোমা হামলা করেছিল। এদেশের মানুষ সেই সব ষড়যন্ত্রকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।
বৃহস্পতিবার সকাল ১১টায় লংগদু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লংগদু উপজেলা পরিষদের মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার তাঁর বক্তব্যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, তিনি তার জন্মদিন একেক সময় একেকটা বলেন। কোনটা যে সঠিক সেটা কেউ জানতে পারছে না। এসময় তিনি আরো বলেন, বিএনপি বলছে রাজপথ দখল করবে। রাজপথ কি ভাবে দখল করবে সেটা কি তারা আদৌ জানেন? সেটা আমরা তাদেরকে শেখাবো, তিনি আরো বলেন, বর্তমান সময়ে নানারকম ভাবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে, এবিষয় সকলকে সচেতন থাকতে হবে।
লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক বাবুল দাশ বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম মওলা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা যুবলীগের সহ সম্পাদক মনসুর আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস, হাজী ফয়েজুল আজিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অহিদুর রহমান সাগর, সহ সভাপতি আব্দুল আলী, জেলা পরিষদের সদস্য আসমা আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুসহ স্থানীয় বিভিন্ন ইউপির নেতাকর্মী ও মহিলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনসমূহ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন বলে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান অর্থনৈতিক বিষয় নিয়ে বর্তমান সময়ে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা বিভিন্নভাবে মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামিলীগ সরকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছে এটা অতীতের কোন সরকার করেনি। তারা শুধু অন্যর হক নষ্ট করার পাঁয়তারা করেছে, জনগণের চিন্তা তারা কখনোই করে নাই। দেশের রিজার্ভ নিয়েও বিএনবি মিথ্যাচার করছে, বর্তমানে দেশে রিজার্ভের কোন ঘাটতি নেই।
