একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ রেখে রাঙামটি ২৯৯নং আসনে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারপত্র বিতরণ করেছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার বিকেলে মাইনীমূখ বাজারে এ প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য জানে আলম, সংগঠনের আহবায়ক মহর আলী, সদস্য সচিব শাহ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রচারপত্রে তারা উল্লেখ করেন, ২৯৯নং রাঙামাটি পার্বত্য আসনে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী-সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করে এসব বন্ধ করে পাহাড়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সকল সম্প্রদায়ের অধিকার আদায়ের সাহসী সৈনিক দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিন।
প্রচারপত্র বিতরণের সময় সংগঠনের যুগ্ম আহবায়ক সাদেক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
