জিয়াউল জিয়া ॥
৪র্থ ধাপে রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদের দুই প্রার্থী। গত ২৮ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র পদে পাঁচ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়া অন্যপ্রার্থীদের সেভাবে প্রচার প্রচারণায় এখনো দেখা যাচ্ছে না।
শুক্রবার সকালে আওয়ামী লীগে প্রার্থী আকবর হোসেন চৌধুরী শহরে ভেদভেদী এলাকায় ও বিএনপি প্রার্থী মামুনুর রশীদ মামুন শহরের তবলছড়ি এলাকায় ভোটার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। ভোটারদের দিচ্ছিন নানান প্রতিশ্রুতি।
ভোটাররা বলছেন, রাঙামাটি শহরকে পর্যটকবান্ধব, পরিচ্ছন্ন সড়ক ও বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গড়তে যারা ভূমিকা রাখবে সেই প্রার্থীকে ভোট দিবেন তারা।
পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি প্রার্থী মোহাম্মদ মামুনুর রশিদ, জাতীয় পার্টি থেকে পরেশ চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মো. আব্দুল মান্নান (রানা) ও স্বতস্ত্র প্রার্থী হিসেবে অমর কুমার দে রয়েছেন। অমর কুমার দে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ৬২,৮৮৪ জন ভোটার প্রথম ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করবেন।
