নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের ‘রাঙামাটি প্রেসক্লাব’ নামের দুটি পৃথক সংগঠন,পৃথক পৃথক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসেবে নিখিল কুমার চাকমা মনোনীত হওয়ায় তাকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
২০ সদস্যের পুরনো ‘রাঙামাটি প্রেসক্লাবে’র সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং সাধারন সম্পাদক আনোয়ার আল হক এক বিবৃতিতে ‘ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেছেন-‘ পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের লক্ষ্যে গঠিত সাংবিধানিক এই প্রতিষ্ঠান বরাবরাই পাহাড়ের উন্নয়নে যে অবদান রেখে এসেছে; আমরা আশা করি নিখিল কুমার চাকমার নেতৃত্বে সেই ধারাবাহিকতা আরো বেগবান হবে। কারণ ইতোপূর্বে তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যে সফলতার পরিচয় দিয়েছেন এই পদে তাঁর সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবং তিনি এ ক্ষেত্রেও তার যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।’
পাশাপাশি এই প্রথমবারের মতো রাঙামাটি জেলার কোনো নেতাকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করায় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এই প্রেসক্লাবের নেতারা।
অন্যদিকে ৩৮ সদস্য নিয়ে বছরখানেক আগে যাত্রা শুরু করা সুশীল প্রসাদ চাকমা ও নন্দন দেবনাথের নেতৃত্বাধীন রাঙামাটি প্রেসক্লাব,নিখিল কুমার চাকমার মনোনয়নে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তার নিয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি,তিনি অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম বিনির্মিাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথ জানিয়েছেন, ‘নিখিল কুমার চাকমা যেহেতু অতীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন,সেহেতু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আরো বেশি গণমুখী ও জনবান্ধব করতে পারবেন বলে আমরা বিশ^াস করি।’
