খাগড়াছড়ি পার্বত্য জেলার নিকাহ্ রেজিস্ট্রার কাজী কল্যাণ পরিষদের মতবিনিময় সভা ও বার্ষিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কাজী কল্যাণ সমিতির খাগড়াছড়ি আহবায়ক মো. রফিকুল ইসলাম। সভায় বাল্য বিবাহ নিরোধ ও যৌতুক বিরুদ্ধে সকল কাজীদের সচেতন থাকার আহবান জানান বক্তারা।
পরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হন কাজী শফিকুল ইসলাম নির্বাচিত হন।
