তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প এর আওতায় নগর সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক প্রশিক্ষণ। রবিবার সকাল ৯ টায় পৌরসভা হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জুবায়েদুন নাহারের সভাপতিত্বে প্রশিক্ষণে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও নগর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে পৌরসভাকে কিভাবে নারীবান্ধব করা যায় এবং পৌর এলাকায় বিভিন্ন স্থানে নারীদের সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকার চেষ্টা করছে দেশের সকল নারীর অধিকার সমুন্নত রাখতে। রাঙামাটি পৌরসভা নারী ক্ষমতায়ন এবং তাদের অধিকার রক্ষায় যা যা করণীয় আছে পৌরসভা করবে।
প্রশিক্ষণে রাঙামাটি পৌরসভাকে আরো নারীবান্ধব কিভাবে করা যায় তা নিয়ে উপস্থিত সকলে পরামর্শ প্রদান করেন।
