নানিয়ারচরে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রগতি চাকমা। তিনি ১০ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্ধিতা করা জন্তিকা চাকমা পেয়েছেন ৩ হাজার ৮৫৯ ভোট,জ্ঞান রঞ্জন চাকমা পেয়েছেন ৪৮৬ ভোট,পঞ্চানন চাকমা পেয়েছেন ৫৯৪ ভোট,রূপম দেওয়ান পেয়েছেন ৪২৯ ভোট। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত এই প্রার্থী চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন প্রগতি চাকমা। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ৯ হাজার ৫০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ নুরুজ্জামান হাওলাদার, তার সাথে লড়াই করা রন বিকাশ চাকমা পেয়েছেন ১ হাজার ৯৫৪ ভোট,সুজিত তালুকদার পেয়েছেন ৪ হাজার ৬৮২ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আসমা আক্তার। তার প্রতিদ্বন্ধি কোয়ালিটি চাকমা পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট আর প্রমিকা চাকমা পেয়েছেন ৩ হাজার ৮৩৬ ভোট। এই উপজেলায় মোট ভোটার ছিলো ৩২ হাজার ৮১৮ জন। কিন্তু ভোট পড়েছে ১৬ হাজার ৬৫৯,যার মধ্যে বৈধ ভোট ১৬ হাজার ২৬ ভোট।
Previous Articleরাঙামাটি সদরে বিজয়ী শহীদুজ্জামান-দূর্গেশ্বর-নাসরিন
Next Article বিলাইছড়িতে বিজয়ী বীরোত্তম -রবিন-উৎপলা