নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার চাকঢালা এমইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্তকে ২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এসব কম্বল বিতরণ করা হয়। এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন ১০ পদাতিক ডিভিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল হাসান, ক্যাপ্টেন তৌহিদ, ক্যাপ্টেন আবির ও লে. আশরাফ।
এ সময় ৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল হাসান বলেন, সব জায়গায় তীব্র শীত শুরু হয়েছে। বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশি। তাই সীমান্তের পাহাড়ি জনপদের শীতার্তদের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী।
