কাপ্তাই প্রতিনিধি ॥
খাদ্য মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ভগবান বুদ্ধের অহিংস বাণী আমাদেরকে সত্যের পথ দেখায়। ধর্মে সহিংসতার স্থাপন নাই, কিন্তু আজ আমরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছি। তিনি শুক্রবার রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন মতি পাড়া ধম্মারংখ্রে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে কঠিন চীবর দান উৎসবে প্রধান দায়কের বক্তব্যে একথা বলেন। এইছাড়া তিনি ধম্মাউইজেয়া জাদীর ভিত্তিস্থাপন করেন।
বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নাইক্যাছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার ও বাঙ্গালহালিয়া আগা পাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয় আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও মায়ানমার সরকার প্রদত্ত মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধিপ্রাপ্ত ভদন্ত খেমাচারা মহাথের। উক্ত অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান জেলার রেইছাথলি পাড়া বৌদ্ধ বিহারের উঃ ওয়াইন্নাসারা ভিক্ষু। এসময় বিশেষ দায়ক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী)। অনুষ্ঠানে দায়ক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।
