দেশব্যাপী শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটি জেলা শাখা।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এনসিটিএফ রাঙামাটি জেলার সকল সদস্যদের উপস্থিতিতে এই স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী রাঙামাটি জেলার শিশু সংগঠক অর্চনা চাকমা,এনসিটিএফ রাঙামাটি জেলার সভাপতি ছালেহ আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক,শিশু সাংবাদিক সিপা আক্তার, শিশু সাংবাদিক মো: নাঈম,সদস্য অভি দে, রাঙামাটি এনসিটিএফ জেলা ভলান্টিয়ার ইকবাল হোসাইন,জয়ন্তী ত্রিপুরা প্রমুখ।
এনসিটিএফ তাদের স্মারলিপিতে সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের ঘটে যাওয়া শিশু ধর্ষণের কথা তুলে ধরে বলেন, প্রতি নিয়ত এসব ধর্ষণের ঘটনা দেখে দেশের সকল শিশুরা আতংকিত। তারা আরো বলেন যে, বিগত জুলাই মাসে ৩২ জন শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা মধ্য যুগকেও হার মানায়। সারা দেশে ঘটে যাওয়া সকল শিশু ধর্ষণ ও নির্যাতনে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স্ক (এনসিটিএফ) ৬৪ জেলার পক্ষথেকে তীব্র নিন্দা জানান।
ধর্ষণের শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ এবং ধর্ষক ও এর সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, দেশের ৬৪ জেলাতেই এনসিটিএফ এর জেলা কমিটি এদিন একইসাথে এই স্মারক লিপি প্রদান করেছে।

১ Comment
ধন্যবাদ সম্পাদক মহোদয়…..