রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্নীতি বিরোধ প্রক্রিয়ার আড়ালে দুর্নীতি কার্যক্রম চলেই আসছে এমন অভিযোগ উঠে এসেছে।
সম্প্রতি ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন প্রদত্ত জনসচেতনতামূলক দুর্নীতি বিরোধী পোস্টার উপজেলার বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে। কিন্তু দিবস উদ্যাপনের দুই এক দিনের মধ্যেই সমস্ত পোস্টার উধাও হয়েছে বলে জানান উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়া।
তিনি বলেন, থানার বাউন্ডারি দেয়ালে অনেকগুলো পোস্টার টাঙানো হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করে দেখেছি ওখানে একটি পোস্টারও নাই। অথচ একই সময়ে বেগম রোকেয়ার পোস্টারও টাঙানো হয়েছে। এছাড়া এর আগেও বিভিন্ন পোস্টার ওখানে টাঙানো ছিল। ওই সব পোস্টারগুলো রয়ে গেছে কিন্তু দুর্নীতিবিরোধী পোস্টারগুলো একটিও নাই। এ কেমন ব্যাপার! আর এসব পোস্টার সাধারণ মানুষ ছিড়ে ফেলার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
তাছাড়া অন্য পোস্টারগুলোও যদি ছিড়ে ফেলা হত বা একটাও যদি দুর্নীতি বিরোধী পোস্টার থাকত তবে সাধারণ মানুষ এসব করেছে বলে অনুমান করা যেত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ব্যাপারটি শুধু এ বছর নয়, প্রতি বছরই আমি এমন অবস্থা বার বার লক্ষ করছি। দুর্নীতি দমন বা প্রতিরোধ কার্যক্রমের পর পরই পোস্টারগুলো আর থাকে না। কে যেন এসব ছিড়ে উধাও করে দেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

১ Comment
সব শালারা চোর