নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ধর্মছরায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের কাছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি’র পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১১টায় দোছড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে এই আর্থিক সহযোগিতা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু তাহের কোম্পানী, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইমরান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার, মংনু হেডম্যান, দোছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও দোছড়ি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় গর্জনিয়া বাজার থেকে প্রায় ২০/২১ জনের উর্ধ্বে যাত্রী নিয়ে দোছড়ির পাইনছড়িতে যাচ্ছিল একটি চাঁন্দের গাড়ি। পথিমধ্যে ধর্মছরায় পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ঘটনাস্থলে মারা যায় ধর্মছরার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে জাফর আলম (৫৫) এবং গাড়িটির প্রায় যাত্রী আহত হয়েছিল। আহত যাত্রীদের নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আহতদের অবস্থার অবনতি হলে প্রত্যেককে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ধর্মছরার মংথুই মার্মা (৬০) নামে আরও একজন মারা যায়।
