খাগড়াছড়ির দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় ২ গৃহবধুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে চার্জে দেয়া ব্যাটারী চালিত অটোরিক্সায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রূপা চাকমা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটে। সে উপজেলার শান্তিপুর গ্রামের কমলেন্দু চাকমার স্ত্রী বলে জানা গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, আহতবস্থায় ঐ নারীকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, পৃথক ঘটনায় সকালে মহালছড়ি উপজেলার কাপ্তাইপাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লিকা মারমা(২৬) নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে কাপ্তাইপাড়া এলাকার রে¤্রাচাই মারমার স্ত্রী।
মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নপরিষদের চেয়ারম্যান বাপ্পী খীসা জানান, সকালে টেলিভিশনে ডিস সংযোগ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিকা মারমার মৃত্যু হয়।