জাতীয় সংসদ নির্বাচনে জেলার দীঘিনালার ২৮ কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে আইনশৃংখলা সংক্রান্ত মত বিনিময় সভা করা হয়েছে বুধবার। সভায় নিরপেক্ষ দায়িত্বপালন সহ আইনশৃংকলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাবুছড়া ৭বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো. মহিউদ্দিন, দীঘিনালা সেনাজোন অধিনায়ক লে: কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ এবং সহকারী রিটার্নিং অফিসার দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের সাথে আইনশংখলা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো জানান, নির্বাচনের দিন প্রাকৃতিক পরিবেশ অনুকুলে না থাকলে এবং হেলিকপ্টারের সিডিউলের কারণে আজই সকালে (বৃহষ্পতিবার) নাড়াইছড়ি কেন্দ্রে নিয়োগপ্রাপ্তদের নির্বাচনী সরাঞ্জামাদিসহ পাঠিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গতঃ উপজেলার ২৮কেন্দ্রের মধ্যে ভারত সিমান্তবর্তী নাড়াইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি অতি দূর্গম এলাকায়। সে কেন্দ্রে প্রতি নির্বাচনে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরাঞ্জামাদিসহ দায়িত্ব পালনকারীদের পাঠানো হয়। এবার নির্বাচনের তিনদিন আগে আজ (বৃহষ্পতিবার) সকালে তাদের হেলিকপ্টারযোগে পাঠিয়ে দেওয়া হলো।
Previous Articleলংগদুতে নৌকার সমর্থনে বিশাল শোডাইন আওয়ামীলীগের
Next Article বাঘাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে