দীঘিনালায় প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। মত বিনিময় সভায় দীঘিনালার পর্যটন সম্ভাবনার স্থানকে গুরুত্ব দিয়ে পর্যটক বান্ধব করাসহ উপজেলায় শিশুপার্ক নির্মানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সোমবার উপজেলার শিল্পকলা একাডেমির হলরুমে মতবিনমিয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা। বক্তব্য রাখেন উপজেলা নির্বহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম, ওসি উত্তম চন্দ্র দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা জওহরলাল চাকমা, উপজেলা ইনষ্ট্রাক্টর মাইন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বোয়ালখালি (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ওরফে কালাধন প্রমূখ।
নবাগত জেলা প্রশাসক মত বিনিময় সভায় বলেন, ‘দীঘিনালাতে তৈদুছড়া ঝরনাসহ পর্যটক বান্ধব অনেক দর্শনিয় স্থান রয়েছে। সেসব স্থানে পর্যটকরা যেন সহজেই যাতায়াত করতে পারেন তার জন্য গুরুত্ব সহকারে সড়ক উন্নয়নসহ সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া এ উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোন শিশু পার্ক নেই। পার্ক নির্মানের জন্য জায়গার ব্যবস্থা করতে পারলে খুব দ্রুত একটি শিশুপার্ক নির্মান করে দেওয়া হবে।’