দীঘিনালায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জামতলী এলাকার ১নং যৌথখামার এলাকায় এ ঘটনা। ঘটনার সময় নিহত ওই নারী ব্যাতিত আর কেহ ঘরে ছিলনা। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
নিহত মধুমিতা চাকমা ওরফে বড়পেডি (৫৫) ললিত চন্দ্র চাকমা ওরফে বড়পেডার স্ত্রী। বড়পেডা জানান, তাদের তিন সন্ত্রান ঢাকায় পড়ালেখা করছে। ঘটনার দিন সন্ধায় তিনি মেলাতে চলে গিয়েছিলেন। তখন বাসায় তাঁর স্ত্রী ব্যাতিত অন্য কেহ ছিলেননা। পরে খবর পেয়ে তিনি বাসায় গিয়ে তাঁর স্ত্রীর লাশ দেখতে পান। বড়পেডার দাবী, তাঁর সাথে জায়গাজমি নিয়ে একই সম্প্রদায়ের পাশ্ববর্তী দুই লোকের সাথে বিরোধ চলছিল। তাঁর ধারনা, তাঁকেই হত্যা করতে এসেছিল; কিন্তু তাঁকে ঘরে না পেয়ে তাঁর স্ত্রীকে হত্যা করেছে।
রাতে লাশ উদ্ধারে গিয়েছিলেন থানার এএসআই লোকমান হায়দার। লোকমান জানান, লাশের মাথায় এবং গলাতে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন ছিল। তবে মাথায় আঘাত ছিল বেশি গভীর এবং মগজ বের হয়ে গিয়েছিল।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল (শনিবার) বিকালে জানান, হত্যা ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Previous Articleজমে উঠেছে বিজু বাজার
Next Article বিজু উৎসবে মেতেছে পাহাড়ী গ্রাম