থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলাবলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মতো থানচি উপজেলা মায়ানমার ঘেঁষা বড় মদক সীমান্ত হতে নৌপথও সড়কপথে ইয়াবা চোরাচালানের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে। চলতি বছরে বড় চালান ২টি ছোট চালান ২টি মোট ৪ টি ইয়াবা চালান পাচারকালে যৌথ বাহিনীর হাতে আটক ও উদ্ধার করা হয়েছে। শুক্রবার নীল দিগন্ত ও নিলগিরি পর্যটক কেন্দ্রের মাঝামাঝি পাহাড়ি এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে পর সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে একথা বলেন। আটক ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
প্রেস ব্রিফিংকালে তিনি আরও বলেন, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকার দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় সেনাবাহিনী অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা।
