থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ ও ২ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ পেল ৪শত জুমিয়া পরিবার। মঙ্গলবার দুপুরের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ হিসেবে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী সভাপতিত্বের এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত।
কৃষি বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্যে চলতি ২০২১-২২ অর্থ সালে খরিপ- ১ ও ২ মৌসুমে প্রণোদনা আওতায় কৃষকদের ফসলে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রতিজন কৃষক সর্বোচ্চ ১বিঘা (৩৩ শতক) জমিতে আউশ চাষের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এ উপকরণ উপজেলায় ৪ শত কৃষক হাতে তুলে দেয়া হয়েছে।
