থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল ১২০ ওয়ার্ড বিনামূল্যে দুর্গম পাহাড়ে হত দরিদ্র ৫৭৭ ঘরে শুক্রবার থেকে আলো জ্বলবে। শুক্রবার থানচি উপজেলা পার্বত্যমন্ত্রী সফরকালে সোলার প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করবেন।
২০১৮ সালে ১১ তম সংসদ নির্বাচনে বান্দরবান আসন হতে ৬ষ্ট বােেরর মতো বিজয় হলে ২০১৯ সালে মন্ত্রিপরিষদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থানচি উপজেলা এবারে ৫ম বার সফর করছেন তিনি। মন্ত্রী দায়িত্ব পেয়ে থানচি উপজেলা অর্ধশত কোটি ব্যয়ের ১৯/২০ টি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। বর্তমানে একটি মডেল উপজেলা পরিণত হয়েছে।
এদিন তিন্দু বাজার প্রাঙ্গণে ৫৭৭ হত দরিদ্র, অসহায়,পরিবারে মাঝে এ সব ১২০ ওয়ার্ড উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল তুলে দিবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বান্দরবানে সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে গ্রাম হবে শহর। কেউ বিদ্যুৎবিহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ মন্ত্রী শেখ হাসিনা ঘোষণা বাস্তবায়নে দুর্গম গ্রামে এসব সোলার বিদ্যুতের আলো পৌঁছিয়ে দেয়া হচ্ছে। এর আগে বলিপাড়া ইউনিয়নের বান্দরবান থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক, থানচি উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ক উন্মোচনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন, থানচি হিন্দু সম্প্রদায়ের সর্বজনিন শ্রী শ্রী কালী মন্দিরের নব নির্মিত ভবন শুভ উদ্ভোধন করবেন।
