কাপ্তাই প্রতিনিধি ॥
আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি করোনার টিকা দেবার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কাপ্তাই উপজেলার দুর্গম অঞ্চলগুলোতেও সড়ক প্রচার চালিয়ে যাচ্ছেন কাপ্তাই তথ্য অফিস।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন জানান, প্রচারের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০টা হতে সন্ধ্যা অবধি ২নং রাইখালী ইউনিয়নের দুর্গম ডংনালা মারমা পাড়া, কন্তাকাটা, পূর্ব কোদালা, বড়খোলাপাড়ায় এই সড়ক প্রচার চালানো হয়। এইছাড়া রাজস্থলীতে কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম, সাইন অপারেটর মো. শামসুদ্দিন এই প্রচার কার্যক্রমে অংশ নেন।
