রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো শনিবার বিকালে ছুটির পর সব বন্ধ করে শিক্ষকগণ চলে যান। রবিবার সকালে প্রধান শিক্ষক দরজার তালা কাটা দেখতে পান। এসময় অফিস রুমের ভেতরে সবকিছু তছনছ করে ১টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ২টি তোয়ালে, ১টি ব্যাগ, ৬টি সিঁডি, ২ টি পেনড্রাইভ ও কিছু ফাইলপত্র নিয়ে যায়। প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবদুল বাছেতকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে অফিস সহায়ক কাম নৈশ প্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটেছে।
