নিজস্ব প্রতিবেদক
বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝূঁকি মূল্যায়ন করে অভিযোজন বাবদ তহবিলের অগ্রাধিকার আদায়ের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সচেতন নাগরিক কমিটি সনাকের সনাকের সদস্য অমেলেন্দু হাওলাদার, মুজিবুল হক বুলবুল, স্মুমিতা চাকমা প্রমুখ।
এতে বক্তারা বলেন, গত ছয় বছর আগে ১৯৬টি দেশ প্যারিসে জলবায়ু সম্মেলনে চুক্তিতে সম্মত হলেও চুক্তি বাস্তবায়নে পথরেখা চূড়ান্ত করতে পারেনি। বৈশি^ক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কার্বন নিঃসরণতকারী জীবাশ্ম জ¦ালানি। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। এর কারনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু তহবিলে প্রতিশ্রুতি অর্থ বাংলাদেশসহ অনেক দেশে এখনো পায়নি। এই অর্থ আদায়ে সরকারকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 
বক্তরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন থেকে বাঁচতে হলে সরকারকে কয়লা ভিত্তিক জ¦ালানির উপর নির্ভরত কমাতে হবে। বন, পরিবেশ ও প্রাকৃতিক রক্ষায় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য জ¦ালানির উৎপাদন বৃদ্ধিতে এ খাতের জন্য স্বল্প ও মধ্যম ও দীর্ঘমেয়াদি সময়াবদ্ধ পরিবল্পনা গ্রহণ করতে হবে।
