নবজাতক জন্মগ্রহণের পর মায়েদের স্বাস্থ্যসেবার জন্য জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে এককালিন সুবিধা প্রদান করা হয়। রাঙামাটিতে মাতৃত্বকালীন এসব সরকারি সেবা ভোগ করার লক্ষ্যে মাঝেরবস্তি এলাকার কিছু তরুনী স্ব উদ্যোগে এসব মায়েদের খুঁজে বের করে তাদের সুবিধার্থে ফরম পূরণ করে দেন। একই সাথে সুবিধাভোগিদের সুবিধার্থে সরকারি সেবা গ্রহণেও উদ্বুদ্ধ করেন। এসময় স্ব উদ্যোগী তরুনীদের মধ্যে উপস্থিত ছিলেন মুনমুন চাকমা, শান্তা ত্রিপুরা, রিনি দে, শিল্পী দে, রুমা নেওয়ার ও পুস্প ত্রিপুরা।
Previous Articleরাঙামাটি বিজিবি’র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু
Next Article শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরনী
