কাউখালী প্রতিনিধি
কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ৮ বছর বয়সী ছেলে বিষ খাইয়ে নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে ৪৫ বছর বয়সী এক পিতা। বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক নগর এলাকাতে এ ঘটনা ঘটে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়- বৃহস্পতিবার বিকেলে কিছু লোক ৮ বছর বয়সী এক শিশু সহ আবু সৈয়দ নামের ব্যক্তিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্মরত চিকিৎসক সাগর বড়ুয়া চট্টগ্রাম মেডিক্যালে রেফার করে। ছেলেসহ বিষপান করা আবু সৈয়দ, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপু ইউনিয়েনে সাদেক নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, তিনি ঘটনাটি শুনেছেন, বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলা হওয়াতে তিনি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করবেন।
