বান্দরবানে ছাত্রলীগের উদ্যোগে কলেজ এর ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে বান্দরবান সরকারি কলেজ মিলনাতয়নে কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আনুষ্ঠানিক ছাত্রছাত্রীদের বই তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু,সদস্য সচিব টিপু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু জানান, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র নিজস্ব অর্থায়নে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া গরীব অসহায় মেধাবী শিক্ষাথীদের মাঝে বইগুলো বিতরণ করছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
Previous Articleরাবার ব্যবসায়ীর মস্তকবিহিন লাশ উদ্ধার
Next Article গ্রেনেড হামলাকারিদের বিচার দাবিতে বিক্ষোভ রাঙামাটিতে
