রাঙামাটি শহরের বনরূপাস্থ ছদক ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের সাধারণ পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ছদক ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আলোচনা সভায় ক্লাবের সভাপতি রনেন্দ্র চাকমা রিন্টুর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক বিজন দেওয়ান’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সুহৃদ তালুকদার, রতন কুমার চাকমা, এড. মিহির চাকমা, মিস মিনতি চাকমা, সমাজ কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) উদয়ন চাকমা। সভার শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক নিভারণ চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছদক ক্লাবের প্রতিষ্ঠা হয়েছে প্রায় ৩৫ বছর হচ্ছে। এই দীর্ঘ সময়ে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ যুব সমাজের একটি বড় অংশকে মাদকমুক্ত রাখার চেষ্টায় এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির জন্যে কাজ করে গেছে। বক্তারা আরো বলেন, ক্লাবের দীর্ঘ পথ চলায় চেষ্টা করা হয়েছে ক্লাবকে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করার। সকালের আলোচনা সভার শেষে বিকালে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

১ Comment
ছদক ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন।