কাপ্তাই প্রতিনিধি ॥
যৌথ বাহিনীর অভিযানে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি মুখ পাড়ায় এলাকার জীবন্ত তঞ্চঙ্গ্যা(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার জয় কুমার তঞ্চঙ্গ্যার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৩১টি মামলা রয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাত নয়টায় যৌথ বাহিনীর অভিযানে তাঁকে চিৎমরম ইউনিয়ন এর আড়াছড়ি এলাকা হতে গ্রেফতার করা হয়।
তাঁর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ১৫টি সাজা ও ১৬টি বন মামলার ওয়ারেন্টসহ মোট ৩১টি মামলা আছে। তিনি আরোও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বন বিভাগের রিজার্ভ ফরেস্ট হতে কাঠ পাচারের অভিযোগ রয়েছে।
