কাপ্তাই প্রতিনিধি ॥
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের পাঁচটি অসহায় ও দরিদ্র পরিবার পেলো নতুন ঘর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে বলে জানান রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। গত শনিবার নব-নির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরীসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, এই ইউনিয়ন এর আমতলী পাড়া, হেডম্যান পাড়া, ফরেস্ট এলাকা এবং বড়পাড়ায় ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে।
