খাগড়াছড়ির দীঘিনালা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আর নেই। টানা ২১ বছর আওয়ামীলীগ সভাপতির দায়িত্ব পালনকারী ফনি ভূষন বৈদ্য সোমবার বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।
গতকাল দুপুরে তিনি উপজেলার সুধির মেম্বার পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে দীঘিনালায় আওয়ামীলীগের প্রথম কমিটি গঠনের সময় তিনি সভাপতির দায়িত্ব পান। এর পর কমিটির পরিবর্তন হলেও সকলের সম্মতিতে একটানা ২১ বছর (২০০৫ সাল পর্যন্ত) তিনি সভাপতির দায়ীত্ব পালন করেন। এর পর বার্ধক্যজনিত কারণে তিনি পদ থেকে অব্যাহতি নেন। তখনো তাঁকে সম্মান জানিয়ে জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে তাঁর নাম রাখা হয়।
দীঘিনালা উপজেলা আওয়ামীলেিগর সভাপতি হাজী মোহাম্মদ কাশেম জানান, ফনিভূষন বৈদ্য’র মৃত্যুতে আওয়ামীলীগ পরীক্ষিত এক নেতা হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবার গভীরভাবে শোকাহত।